সর্বোচ্চ পঠিত
ফেনীর ম্যাথ ফেস্টিভ্যালের তৃতীয় পর্যায়ে ৬ উপজেলায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- October 14, 2026
- 0
শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং গণিতচর্চাকে আনন্দময় করে তুলতে ফেনী ইয়ুথ ক্লাবের (Feni Youth Club—FYC) উদ্যোগে ফেনী জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাথ ফেস্টিভ্যাল সিজন-৩’এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব।জেলার ছয়টি উপজেলায় আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ৪ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় ছাগলনাইয়া উপজেলায় প্রায় ১ হাজার ৫০০, দাগনভূঞায় ৮০০, সোনাগাজীতে ৫০০, ফেনী সদরে ৬০০, ফুলগাজীতে ৫০০ এবং পরশুরামে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা পর্যায়ের এ বাছাই পর্বে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আয়োজকদের মতে, প্রচলিত পরীক্ষাকেন্দ্রিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সমাধানের সক্ষমতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ম্যাথ ফেস্টিভ্যালের প্রধান আয়োজক এবং ফেনী ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে গণিত নিয়ে যে ভয় বা জড়তা কাজ করে, তা দূর করে গণিতকে তাদের কাছে সহজ, আনন্দময় ও উপভোগ্য করে তুলতে আমরা এ আয়োজন করছি। আমরা চাই, শিক্ষার্থীরা মুখস্থনির্ভরতার বাইরে এসে সৃজনশীলভাবে চিন্তা করতে শিখুক, সমস্যা সমাধানের পদ্ধতি আয়ত্ত করুক এবং গণিতকে তাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করুক। তাদের মেধা, যুক্তিবোধ ও সৃজনশীলতার বিকাশে ম্যাথ ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।” এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অভিভাবকেরা এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও প্রতিযোগিতাটিকে আনন্দদায়ক ও ব্যতিক্রমধর্মী বলে অভিহিত করেছে। তাঁদের মতে, এ ধরনের আয়োজন গণিত শেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজেদের দক্ষতা যাচাই ও নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি করে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকরা এ উদ্যোগে উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরাও কার্যক্রমে উপস্থিত থেকে আয়োজনটির প্রশংসা করেছেন। উল্লেখ্য, ফেনী ইয়ুথ ক্লাবের আয়োজনে এটি ম্যাথ ফেস্টিভ্যালের তৃতীয় আসর। এর আগের আসরগুলোতেও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম সিজনেও প্রায় ৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল বলে আয়োজকরা জানিয়েছেন। ধারাবাহিক এ উদ্যোগের মাধ্যমে ফেনী জেলার শিক্ষার্থীদের মধ্যে গণিতচর্চা, যুক্তিনির্ভর চিন্তা ও সমস্যা সমাধানের সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলা পর্যায়ের বাছাই পর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ে পরবর্তী ধাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং গণিত শিক্ষাকে আরও আনন্দময় করে তোলার উদ্যোগ এগিয়ে যাবে বলে আশা করছেন আয়োজকরা।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে কমিউনিটি ব্যাংকের অনুদান
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- October 12, 2026
- 0
দায়বদ্ধতার অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) ফান্ড থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা…
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- October 12, 2026
- 0
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ১১ অক্টোবর ২০২৬, রবিবার…
ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- September 29, 2026
- 0
“Don’t Miss a Beat” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল…
বাংলাদেশ
আরো খবরইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- October 12, 2026
- 0
ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- September 29, 2026
- 0
বিশ্ব
আরো খবরধারণার চেয়েও পেরিয়ে গেছে সুদানের মানবিক সংকট
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- May 19, 2026
- 0
সুদানে চলমান গৃহযুদ্ধ এক ভয়াবহ মানবিক সংকটে রূপ নিয়েছে। সংঘাতের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত…
প্রেমের টানে ৭০ বছরে বিয়ে, কনে ২২ বছরের তরুণী
- kafaet rumi
- February 24, 2026
- 0
বয়সের বিশাল ব্যবধান, কিন্তু তা সত্ত্বেও ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২…
স্বাধীনতাকামী সব ফিলিস্তিনি গোষ্ঠীকে জাতীয় সংলাপে আহ্বান হামাসের
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- October 24, 2025
- 0
স্বাধীনতাকামী সকল ফিলিস্তিনি গোষ্ঠীকে জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। মিশরের রাজধানী কায়রোতে হামাস…
অর্থনীতি
আরো খবরইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- October 12, 2026
- 0
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- September 16, 2026
- 2
গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- September 7, 2026
- 0
রাজনীতি
আরো খবরকুরআনের বিধানে রাষ্ট্র পরিচালনা করতে পারলেই আমরা স্বার্থক: ড. হেলাল উদ্দিন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- August 29, 2026
- 0
সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের মতিঝিল জোনের উদ্যোগে…
জামায়াতের মানবাধিকার বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল চেক-আপ ক্যাম্পেইন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- August 26, 2026
- 0
বাংলাদেশ জামায়াতে ইসলামী, পল্টন থানা শাখার মানবাধিকার বিভাগের উদ্যোগে বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ তারিখে শান্তিনগর…
দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে বিরোধীদল থাকলেও সরকারের মন্ত্রীদের দেখা যায় না: ড. হেলাল উদ্দিন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- July 11, 2026
- 0
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন…
অন্যান্য
আরো খবররাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- January 13, 2026
- 0
ইসলামী ব্যাংকের আমানত এখন ১ লক্ষ ৮৩ হাজার কোটি
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
- January 10, 2026
- 0


